ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন | স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দেশটির আল-কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ আল হাসান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।
নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাইসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেটকার মাসুদের বাইসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
এদিকে, প্রবাসে মাসুদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও নিজ গ্রাম আহাম্মদপুরে শোকের ছায়া নেমে এসেছে।
তারিখ: ২০ নভেম্বর ২০২৬ ইং
যোগাযোগ: ০১৭৯৮-০৯১৭২১
