- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার চারটি ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। স্থানীয় জনগণের মতামত, ভৌগোলিক বাস্তবতা, দীর্ঘদিনের সামাজিক বন্ধন ও জনস্বার্থ উপেক্ষা করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। একই সঙ্গে বিতর্কিত এ উদ্যোগ বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। রোববার (২ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশিত এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোবারক হোসাইন ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে…
নিজস্ব প্রতিবেদক আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তাঁর সভাপতি হিসেবে মনোনীত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজনের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেন, শিক্ষা ও চিকিৎসা খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা এবং নেতৃত্ব বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও…
নিজস্ব প্রতিবেদক ‘অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার’—এ স্লোগানকে সামনে রেখে রাজধানীর যাত্রাবাড়ী পার্কে অসহায়, দরিদ্র, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির নিয়মিত মানবিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় ৩০০ মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নিজেরাই অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন। সংগঠন সূত্রে জানা যায়,…
মাহমুদুল হাসান জামিল | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য (নিবন্ধন ও লাইসেন্স) প্রবিধিমালা, ২০২৬ অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে স্থায়ী অবকাঠামো ও ট্রেড লাইসেন্স রয়েছে—এমন খাদ্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সরাসরি বিএফএসএর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে অথবা ডাকযোগে আবেদন জমা দেওয়া যাবে। এ কার্যক্রমের আওতায় রয়েছে হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান ও উৎপাদন প্রতিষ্ঠান, স্থায়ী পাইকারি মুদি দোকান, আইসক্রিম কারখানা, কোল্ড স্টোরেজ, বেসরকারি খাদ্য গুদাম, সুপারশপ,…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত নতুন বরিশাল উপজেলার সঙ্গে যুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির প্রচারপত্রে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি ও জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার ছবি লাল ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রচারপত্রটি পোস্ট করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রচারপত্রে উল্লেখ করা হয়, আগামীকাল সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ‘সিঙ্গারবিল ইউনিয়ন…
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালাল সন্দেহে মাসুম নামে এক ব্যক্তিকে আটক করা হলেও মোবাইল কোর্ট পরিচালনার পর কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াই ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ভেতরে দালালির অভিযোগে মাসুমকে আটক করে পুলিশ বক্সে নেওয়া হয়। পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপস্থিত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি রাশেদুল হক সজীব। স্থানীয়দের অভিযোগ, মাসুম দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় দালাল হিসেবে পরিচিত। হাসপাতালের নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট অনেকের কাছেও তিনি পরিচিত মুখ। এমন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। তবে…
ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জুয়েল (২৮) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সীতানগর গ্রামের সাকিলের ছেলে। পুলিশ জানায়, জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির…
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা (সরকার বাড়ি) এলাকার আরজু মিয়া সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, আলামিন সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি। মামলাটির এফআইআর নম্বর ২৩, তারিখ ১২ মে ২০২৬ এবং…
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। প্রতিষ্ঠান দুটির মোট ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হয়েছেন একজনও নন। এ নিয়ে স্থানীয় শিক্ষাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। শূন্য পাস করা প্রতিষ্ঠান দুটি হলো বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ ও জিনদপুর স্কুল অ্যান্ড কলেজ। এর মধ্যে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন এবং জিনদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেন। উভয় প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ। প্রতিষ্ঠান দুটির সব পরীক্ষার্থীই মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। এদিকে, নবীনগর উপজেলার সামগ্রিক এইচএসসি পরীক্ষার ফলাফলও হতাশাজনক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলায়…
স্টাফ রিপোর্টার:রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) এ ভূষিত সুযোগ্য পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এই গর্বিত পুলিশ কর্মকর্তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং নিজ উপজেলা কসবা।তিনি ১৯৭৪ সালে কসবা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ও চৌকস এই কর্মকর্তা ছাত্র জীবন থেকেই ছিলেন প্রতিবাদী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান (Anthropology) বিভাগ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন এবং ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তাঁর গৌরবময় কর্মজীবন শুরু করেন। তিতাস পাড়ের সেই মেধাবী সন্তান আজ তাঁর সততা ও…