Close Menu
    What's Hot

    মবিদ্যাকুটে বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী আলহাজ্ব আলতাফ হোসেন বশিরের নির্বাচনী পরিচিতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত

    আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, পাঁচ দিন পর মৃত্যু

    সিঙ্গারবিলকে বিজয়নগর থেকে বিচ্ছিন্নের উদ্যোগ, ‘বরিশল উপজেলা’ গঠনের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিজয়নগর

    Facebook YouTube
    Trending
    • মবিদ্যাকুটে বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী আলহাজ্ব আলতাফ হোসেন বশিরের নির্বাচনী পরিচিতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত
    • আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, পাঁচ দিন পর মৃত্যু
    • সিঙ্গারবিলকে বিজয়নগর থেকে বিচ্ছিন্নের উদ্যোগ, ‘বরিশল উপজেলা’ গঠনের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিজয়নগর
    • ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের ১ নম্বর সংগঠক হলেন ব্রাহ্মণবাড়িয়ার আকিব জাবেদ মুন্না
    • ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী
    • ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২
    • চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ
    • ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের ১ নম্বর সংগঠক হলেন ব্রাহ্মণবাড়িয়ার আকিব জাবেদ মুন্না
    Uncategorized

    ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের ১ নম্বর সংগঠক হলেন ব্রাহ্মণবাড়িয়ার আকিব জাবেদ মুন্না

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaNovember 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নিজস্ব প্রতিবেদক, সিফাত মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া:

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের (এনএসএ) ১ নম্বর সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক বোর্ড কাউন্সিলর আকিব জাবেদ মুন্না। তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনে আনন্দ ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

    গত ২ অক্টোবর ২০২৬ রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স।

    সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক কোচ ও বিসিবির সাবেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সদস্য সচিব হিসেবে রয়েছেন এম. নজমুল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আরমানুল ইসলাম নয়ন।

    জানা যায়, আকিব জাবেদ মুন্না ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার কৃতিসন্তান। দীর্ঘদিন ধরে ক্রিকেট ও দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। খেলাধুলার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

    তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির সাবেক সদস্য সচিব এবং ক্রিকেট অপারেশন্স বিভাগের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ বিসিবি সভাপতি বুলবুলের নেতৃত্বাধীন কমিটির কাউন্সিলর হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

    ক্রীড়া অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে নতুন এ দায়িত্বে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং নতুন খেলোয়াড় তৈরিতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া আকিব জাবেদ মুন্নার এ অর্জনকে জেলার ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী
    Next Article সিঙ্গারবিলকে বিজয়নগর থেকে বিচ্ছিন্নের উদ্যোগ, ‘বরিশল উপজেলা’ গঠনের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিজয়নগর

    Related Posts

    মবিদ্যাকুটে বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী আলহাজ্ব আলতাফ হোসেন বশিরের নির্বাচনী পরিচিতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত

    November 4, 2026

    আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, পাঁচ দিন পর মৃত্যু

    November 4, 2026

    সিঙ্গারবিলকে বিজয়নগর থেকে বিচ্ছিন্নের উদ্যোগ, ‘বরিশল উপজেলা’ গঠনের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিজয়নগর

    November 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    মবিদ্যাকুটে বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী আলহাজ্ব আলতাফ হোসেন বশিরের নির্বাচনী পরিচিতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত

    আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, পাঁচ দিন পর মৃত্যু

    সিঙ্গারবিলকে বিজয়নগর থেকে বিচ্ছিন্নের উদ্যোগ, ‘বরিশল উপজেলা’ গঠনের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিজয়নগর

    ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের ১ নম্বর সংগঠক হলেন ব্রাহ্মণবাড়িয়ার আকিব জাবেদ মুন্না

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.