Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হামের ভয়াবহ চাপ, ৩০ শয্যার বিপরীতে ১১৮ রোগী

    ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল

    ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হামের ভয়াবহ চাপ, ৩০ শয্যার বিপরীতে ১১৮ রোগী
    • ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল
    • ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
    • টাইব্রেকারে কসবাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে আখাউড়া
    • জার্মানিতে পদার্থবিজ্ঞানে শিক্ষার্থী পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মাহাজাবিন
    • আখাউড়ায় কমিটি গঠন নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০
    • ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান, ৭ দালাল আটক; ৫ জনের কারাদণ্ড
    • মোটরসাইকেলে মাদক বহন, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»আখাউড়ায় কমিটি গঠন নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০
    Uncategorized

    আখাউড়ায় কমিটি গঠন নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaNovember 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

    শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভুঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

    শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

    একপর্যায়ে দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকানপাটসহ উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়টি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

    আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান, ৭ দালাল আটক; ৫ জনের কারাদণ্ড
    Next Article জার্মানিতে পদার্থবিজ্ঞানে শিক্ষার্থী পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মাহাজাবিন

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হামের ভয়াবহ চাপ, ৩০ শয্যার বিপরীতে ১১৮ রোগী

    November 13, 2026

    ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল

    November 13, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

    November 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হামের ভয়াবহ চাপ, ৩০ শয্যার বিপরীতে ১১৮ রোগী

    ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল

    ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

    টাইব্রেকারে কসবাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে আখাউড়া

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.