স্টাফ রিপোর্টার | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মোটরসাইকেলে করে গাঁজা বহনের সময় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন উজানিসার দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়ার মৃত মুজিবুর রহমানের ছেলে আরিফ মিয়া এবং নবীনগর উপজেলার নাঢ়ই (নোয়াগাঁও) এলাকার মোবারক সরকারের ছেলে মেহেদী হাসান শুভ।
ডিবি পুলিশের একটি দল অভিযানকালে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে। পরে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলসহ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
