Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হামের ভয়াবহ চাপ, ৩০ শয্যার বিপরীতে ১১৮ রোগী

    ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল

    ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হামের ভয়াবহ চাপ, ৩০ শয্যার বিপরীতে ১১৮ রোগী
    • ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল
    • ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
    • টাইব্রেকারে কসবাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে আখাউড়া
    • জার্মানিতে পদার্থবিজ্ঞানে শিক্ষার্থী পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মাহাজাবিন
    • আখাউড়ায় কমিটি গঠন নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০
    • ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান, ৭ দালাল আটক; ৫ জনের কারাদণ্ড
    • মোটরসাইকেলে মাদক বহন, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল
    Uncategorized

    ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaNovember 13, 2026Updated:November 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র বি-বাড়িয়া বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজিদ আহমেদ হেলালের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্ষুদ্র বি-বাড়িয়া বাজার প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সমাবেশস্থলে জনসমাগম ঘটে।

    জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটাই উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও শিক্ষানুরাগী বায়েজিদ আহমেদ হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে বায়েজিদ আহমেদ হেলাল বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব। ৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র বি-বাড়িয়া বাজার থেকেই আমার উন্নয়নের যাত্রা শুরু হবে, ইনশাআল্লাহ।”

    বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বায়েজিদ আহমেদ হেলাল ইউনিয়নের বিরাসার গ্রামের কৃতী সন্তান। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

    বক্তারা আরও বলেন, নাটাই উত্তর ইউনিয়নের সার্বিক উন্নয়নে শিক্ষিত, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাঁদের মতে, বায়েজিদ আহমেদ হেলাল এ ধরনের নেতৃত্ব দিতে সক্ষম।

    জনসভার শেষ পর্যায়ে তাঁর সমর্থনে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

    উল্লেখ্য, বায়েজিদ আহমেদ হেলাল ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
    Next Article ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হামের ভয়াবহ চাপ, ৩০ শয্যার বিপরীতে ১১৮ রোগী

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হামের ভয়াবহ চাপ, ৩০ শয্যার বিপরীতে ১১৮ রোগী

    November 13, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

    November 13, 2026

    টাইব্রেকারে কসবাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে আখাউড়া

    November 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হামের ভয়াবহ চাপ, ৩০ শয্যার বিপরীতে ১১৮ রোগী

    ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল

    ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

    টাইব্রেকারে কসবাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে আখাউড়া

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.