নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর ফাটাপুকুরপাড় এলাকায় মাদ্রাসা থেকে বের হওয়ার পর মোহাম্মদ জামিল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৩ নভেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে জামিয়া মারকাজুত তাকওয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে সে নিখোঁজ হয়। তার সঙ্গে রিয়াদ খান নামে আরও একজন ছিল বলে জানা গেছে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদ্রাসা থেকে বের হওয়ার পর জামিল আর ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জামিলের বাবার নাম মাহবুব হুসেন। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি।
অন্যদিকে, রিয়াদ খানের বাবার নাম মোসাদ্দেক এবং মায়ের নাম লিলিমা বেগম।
কোনো সহৃদয় ব্যক্তি জামিল ও রিয়াদকে কোথাও দেখে থাকলে অথবা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর:
- 01870127893
- মাদ্রাসা কর্তৃপক্ষ: 01812057779
- পরিবারের সদস্য: 01764437587
- 01908630837
নিখোঁজ দুই কিশোরের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট পরিবার। পাশাপাশি বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।
আপনার একটি শেয়ার হয়তো ফিরিয়ে দিতে পারে দুটি পরিবারের প্রিয় সন্তানকে।
