ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কুসুম (১১-১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে খালাতো বোনকে স্কুলে দিয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ কুসুম নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জুয়েল মিয়া ও মমতাজ বেগমের মেয়ে। সে মধ্যপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার সকালে খালাতো বোনকে স্কুলে পৌঁছে দেওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এদিকে, শিশুটির নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা কুসুমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
কোনো ব্যক্তি শিশুটির সন্ধান পেলে বা কোথাও দেখে থাকলে ০১৭৩৬০৭১৬৮৬ (খালু) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি শিশুটির সন্ধানে সহযোগিতার জন্য সংবাদটি বেশি বেশি শেয়ার করার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
