নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকা থেকে একটি পিকআপ আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ২৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের মলাই মিয়ার ছেলে মো. শাকিল মিয়া এবং কসবা উপজেলার বড়ঠুটা গ্রামের মো. শিশু মিয়ার ছেলে মো. বাবু।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও পিকআপ গাড়ি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
