Close Menu
    What's Hot

    ৩০ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি, মোগড়া ইউনিয়ন নিয়ে নতুন ভাবনা মাইনুল ইসলামের

    সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার যুবক মাসুদের

    ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৭-৮ লাখ টাকা মূল্যের ৮ এসির কপার পাইপ চুরি, আটক ১

    Facebook YouTube
    Trending
    • ৩০ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি, মোগড়া ইউনিয়ন নিয়ে নতুন ভাবনা মাইনুল ইসলামের
    • সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার যুবক মাসুদের
    • ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৭-৮ লাখ টাকা মূল্যের ৮ এসির কপার পাইপ চুরি, আটক ১
    • ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
    • ব্রাহ্মণবাড়িয়ায় আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
    • ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের হাতে আটক ৬
    • আশুগঞ্জ টোলপ্লাজায় পুলিশের অভিযান, ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
    • নবীনগরে ১১-১২ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, ১০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি
    Uncategorized

    ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, ১০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaNovember 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

    বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ডায়াবেটিস রোগীদের উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়েছেন বক্তারা।

    শনিবার (১৪ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    সকাল ১১টায় শহরের কাউতলী এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সমিতির সদস্য, চিকিৎসক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ডায়াবেটিস রোগীরা অংশ নেন।

    র‍্যালি শেষে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির যুগ্ম সম্পাদক ওমর ফারুক।

    আলোচনা সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ডায়াবেটিস সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন, সহসভাপতি মাহমুদ হোসেন সরকার পাশা, সমিতির সদস্য ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া এবং চিফ মেডিকেল অফিসার ডা. মেহজাবিন মুনমুন।

    বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত কায়িক পরিশ্রমের মাধ্যমে এটি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই রোগ প্রতিরোধের পাশাপাশি আক্রান্তদের নিয়মিত চিকিৎসা ও পরামর্শ নিশ্চিত করা জরুরি।

    তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু জেলার বিপুলসংখ্যক রোগীর তুলনায় বিশেষায়িত চিকিৎসাসেবা পর্যাপ্ত নয়। ফলে উন্নত চিকিৎসার জন্য অনেক রোগীকে জেলার বাইরে যেতে হয়।

    এ অবস্থায় জেলার ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন বক্তারা।

    তারা আশা প্রকাশ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় এমন একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার বিপুলসংখ্যক ডায়াবেটিস রোগী নিজ জেলাতেই উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি রোগীদের নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleকাউতলীতে মরহুম আবুল কাশেমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ ও দোয়া মাহফিল
    Next Article জাতিসংঘ মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে রাষ্ট্রদূত সঞ্চিতা হক

    Related Posts

    ৩০ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি, মোগড়া ইউনিয়ন নিয়ে নতুন ভাবনা মাইনুল ইসলামের

    November 22, 2026

    সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার যুবক মাসুদের

    November 20, 2026

    ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৭-৮ লাখ টাকা মূল্যের ৮ এসির কপার পাইপ চুরি, আটক ১

    November 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ৩০ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি, মোগড়া ইউনিয়ন নিয়ে নতুন ভাবনা মাইনুল ইসলামের

    সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার যুবক মাসুদের

    ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৭-৮ লাখ টাকা মূল্যের ৮ এসির কপার পাইপ চুরি, আটক ১

    ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.