শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা, পাশে থাকার প্রত্যয়
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ জনাব কামাল মৃধার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ছাত্রশক্তি—সরাইল উপজেলা শাখার প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে সরাইল উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরাইল সরকারি কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় ছাত্রশক্তির ভবিষ্যৎ কার্যক্রম ও সংগঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
এ সময় কলেজের শিক্ষার্থীদের জন্য অধ্যক্ষের বিভিন্ন প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
জাতীয় ছাত্রশক্তি—সরাইল উপজেলা শাখার আহ্বায়ক মো. মোফাচ্ছেল ইসলাম রোহান বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক কার্যক্রম পরিচালনার প্রতি তারা গুরুত্ব দিচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় জাতীয় ছাত্রশক্তি—সরাইল উপজেলা শাখার সদস্য সচিব সাইফুল ঠাকুর, যুগ্ম আহ্বায়ক আরমান মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
