ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
অল্প বয়সেই কঠিন এক শারীরিক পরীক্ষার মুখোমুখি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ইমরান সরকার। গুরুতর অসুস্থ হয়ে তার লিভার নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা। বিপুল এই অর্থের জোগান দেওয়া পরিবারের পক্ষে সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে ইমরানের পরিবার।
ইমরান সরকার আশুগঞ্জ উপজেলার তালশহর দক্ষিণ পাড়া সরকার বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবা আমিনুল ইসলাম। বর্তমানে ইমরানের চিকিৎসা চালিয়ে নিতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরানের চিকিৎসার জন্য প্রায় ৬৫–৭০ লাখ টাকা প্রয়োজন। এই বিপুল অর্থ সংগ্রহ করা তাদের একার পক্ষে সম্ভব নয়। তাই ইমরানকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে ইমরানের চিকিৎসার আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছে পরিবারটি। একটি ছোট সহযোগিতাও তার চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে বলে জানিয়েছেন স্বজনরা।
যেভাবে সহযোগিতা করবেন
বিকাশ: ০১৭৮০-২৫০৯৫৮
(ইমরানের বাবা আমিনুল ইসলামের নম্বর)
মানবিকতার হাত বাড়িয়ে ইমরানের চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তার পরিবার।
