Close Menu
    What's Hot

    মবিদ্যাকুটে বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী আলহাজ্ব আলতাফ হোসেন বশিরের নির্বাচনী পরিচিতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত

    আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, পাঁচ দিন পর মৃত্যু

    সিঙ্গারবিলকে বিজয়নগর থেকে বিচ্ছিন্নের উদ্যোগ, ‘বরিশল উপজেলা’ গঠনের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিজয়নগর

    Facebook YouTube
    Trending
    • মবিদ্যাকুটে বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী আলহাজ্ব আলতাফ হোসেন বশিরের নির্বাচনী পরিচিতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত
    • আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, পাঁচ দিন পর মৃত্যু
    • সিঙ্গারবিলকে বিজয়নগর থেকে বিচ্ছিন্নের উদ্যোগ, ‘বরিশল উপজেলা’ গঠনের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিজয়নগর
    • ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের ১ নম্বর সংগঠক হলেন ব্রাহ্মণবাড়িয়ার আকিব জাবেদ মুন্না
    • ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী
    • ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২
    • চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ
    • ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»শ্যামলের হস্তক্ষেপে আগের জায়গায় শিমরাইলকান্দি সিএনজি স্ট্যান্ড, কমলো ১০ টাকা ভাড়া
    Uncategorized

    শ্যামলের হস্তক্ষেপে আগের জায়গায় শিমরাইলকান্দি সিএনজি স্ট্যান্ড, কমলো ১০ টাকা ভাড়া

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaOctober 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
    বিজয়নগর–ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড স্থানান্তর ও বাড়তি ভাড়া আদায় নিয়ে চলমান অসন্তোষের অবসান হয়েছে। সংসদ সদস্য প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামলের হস্তক্ষেপে শিমরাইলকান্দি প্রথম সেতু সংলগ্ন পূর্বের স্থানেই সিএনজি স্ট্যান্ড বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যাত্রীদের ভাড়া জনপ্রতি ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    শনিবার সন্ধ্যায় এমপি শ্যামলের বাসভবনে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

    জানা গেছে, সম্প্রতি শিমরাইলকান্দি সেতু সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি রুটটিতে ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এতে প্রতিদিন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ে।

    বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও অসন্তোষের পর সংসদ সদস্য খালেদ মাহবুব শ্যামল পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে জনস্বার্থ ও যাত্রীদের সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে স্ট্যান্ডটি পূর্বের স্থানেই রাখার সিদ্ধান্ত হয়।

    বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, পূর্বের তুলনায় জনপ্রতি ১০ টাকা ভাড়া কমিয়ে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে। পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা এ সিদ্ধান্তে সম্মতি জানান।

    সিদ্ধান্ত কার্যকর হলে বিজয়নগর–ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী নিয়মিত যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়ার অভিযোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

    স্থানীয় যাত্রীদের মতে, স্ট্যান্ডটি আগের জায়গায় ফিরিয়ে আনা এবং ভাড়া কমানোর সিদ্ধান্ত জনসাধারণের জন্য স্বস্তিদায়ক। তারা সিদ্ধান্তটি নিয়মিতভাবে বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleবিজয়নগরে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
    Next Article নাসিরনগরে জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকার ক্ষতির দাবি

    Related Posts

    মবিদ্যাকুটে বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী আলহাজ্ব আলতাফ হোসেন বশিরের নির্বাচনী পরিচিতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত

    November 4, 2026

    আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, পাঁচ দিন পর মৃত্যু

    November 4, 2026

    সিঙ্গারবিলকে বিজয়নগর থেকে বিচ্ছিন্নের উদ্যোগ, ‘বরিশল উপজেলা’ গঠনের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিজয়নগর

    November 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    মবিদ্যাকুটে বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী আলহাজ্ব আলতাফ হোসেন বশিরের নির্বাচনী পরিচিতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত

    আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, পাঁচ দিন পর মৃত্যু

    সিঙ্গারবিলকে বিজয়নগর থেকে বিচ্ছিন্নের উদ্যোগ, ‘বরিশল উপজেলা’ গঠনের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিজয়নগর

    ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের ১ নম্বর সংগঠক হলেন ব্রাহ্মণবাড়িয়ার আকিব জাবেদ মুন্না

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.