স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. ইব্রাহিম মিঞা। বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে নির্ধারিত মেয়াদের মধ্যে প্রচলিত বিধি অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৪(১০) ধারা অনুযায়ী ছয় মাসের জন্য এডহক কমিটিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ড মনোনীত মো. ইব্রাহিম মিঞা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত শিক্ষক প্রতিনিধি মানসুরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. ইব্রাহিম মিঞা কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বোর্ড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের পাশাপাশি বিদ্যালয়টিকে বিজয়নগর উপজেলার একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সুধীসমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।