ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শান্ত সূত্রধরের বাড়িতে আয়োজিত লক্ষ্মীপূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন,জেলা যুবদলের সহ সভাপতি ও সভাপতি পদপ্রার্থী তাজুল ইসলাম বাবুল,
জেলা যুবদলের সহ সভাপতি আশিকুর ইসলাম সুমন,
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরমান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল গাফফার রিমন, মামুন খান, মোহাম্মদ ইয়াছিন আহমেদ রাজ,বিশাল পাঠান,মোজাম্মেল হক। অনুষ্ঠানে জেলা ছাত্রদল নেতা সোহাগ মুন্সিসহ জেলা ছাত্রদল, জেলা যুবদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই উপস্থিতি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মধ্য দিয়ে একটি মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
