নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার কৃতি সন্তান মরহুম আবুল কাশেমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে কাউতলী বায়তুল আমোদ জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুম আবুল কাশেমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন পৌর মেয়র পদপ্রার্থী ভিপি জহিরুল হক (জহির)। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের কাছে তাঁর আগামী দিনের পথচলার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কাউতলী এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মোনাজাতে মরহুম আবুল কাশেমের জীবনের স্মৃতিচারণের পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
