নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের বাসিন্দা কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ সাইম মিয়া (১০–১১) নিখোঁজ হয়েছে। সে স্থানীয় নলগড়িয়া মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সাইম মিয়া নলগড়িয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে ফিরে না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ সাইম মিয়ার বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর। তার পিতার নাম কাশেম মিয়া এবং বাড়ি কাশিনগর গ্রাম, বিজয়নগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটিকে কোথাও দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নম্বর: ০১৪০৫৯৭৭২৩৫
একটি শিশুকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তিটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।
