নিজস্ব সংবাদ দাতা
ব্রাহ্মণবাড়িয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া -০৩ ( সদর ও বিজয়নগর) এর সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল নিজের নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সহ সভাপতি এবিএম মুমিনুল হক,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা উলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মাওলানা কাজী ইয়াহইয়া মাসউদ,জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জেলা উলামাদলের যুগ্ম আহব্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাওলানা উবায়দুল্লাহ।