
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ
ইনকিলাব মঞ্চের আহব্বায়ক ও ঢাকা -০৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শরিফ উসমান হাদীকে নির্বাচনী প্রচারণার সময় গুলি চালিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে আজ মাগরিবের পর ব্রাহ্মণবাড়িয়াতে বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।ছাত্রনেতা তাজুল ইসলামের সভাপতিত্তে ও দ্যা রেড জুলাই এর আহব্বায়ক সুলতান নাঈমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আতাউল্লাহ।এ ছাড়াও বক্তব্য রাখেন জুলাইয়ের আহত দীন ইসলাম,জাতীয় ছাত্রশক্তির নেতা আবু বকর সিদ্দিক সানী, ছাত্রশক্তি নেতা ছাত্রনেতা তাহসিন আরাফাত তন্ময়, কওমি ছাত্রনেতা মাওলানা আরিফ বিল্লাহ মুজাহিদ,কাজী রিফাত প্রমুখ।
সভায় বক্তারা বলেন,ওসমান হাদীর উপর হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে।অচিরেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার ও জুলায়ের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত এর আহব্বান জানান।