
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ
রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহব্বায়ক ও ঢাকা -০৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শরিফ উসমান হাদী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়াতে আজ শনিবার ১২ ঘটিকায় দক্ষিণ মৌড়াইল ডাক বাংলো মোড় থেকে বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
দক্ষিণ মৌড়াইল ডাক বাংলো মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএ রোডে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ সভাপতি এডভোকেট আনিসুর রহমান মঞ্জু,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম,ছাত্রদলের সম্ভব্য সভাপতি পদপ্রার্থী মোকাররম আদী প্রমুখ।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাদির হামলাকে কেন্দ্র করে একটা চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই।সেই ধারাবাহিকতায় মির্জা আব্বাস কেও অপমান করা হয়েছে।তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। পাশাপাশি তারা হাদি ও এরশাদ উল্লাহ্ উপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
