
সদর উপজেলা প্রতিনিধি ঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর এবং আটদলের অন্যতম নেতা মাওলানা মা*মু*নুল হক আজ ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন। সফরকালে তিনি জেলার ভাদুঘর এলাকায় অবস্থিত জামিয়া সিরাজিয়া মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
আয়োজক সূত্র জানায়, মাহফিলে রাত ১০টার পর মাওলানা মা*মু*নুল হকের বয়ান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে জেলার আলেম-উলামা, আটদলের নেতাকর্মী এবং ছাত্রসমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এদিকে, অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, মাওলানা মা*মু*নুল হক দেশের একজন শীর্ষ আলেম ও রাজনীতিবীদ।সম্প্রতি জামায়াত সহ সমমনা ৮ দলের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন