
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত অনন্ত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দটুলা ও চানমুনি পাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল বেলা ১১টা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা বর্তমানে চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মালু মিয়ার একটি গরুর লাথি লাগাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়লে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজটা সুন্দর করে সাজিয়ে লিখে দাও টিভি চ্যানেলের জন্য