
বিশেষ সংবাদদাতাঃ
আজ ১৫ ডিসেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া -০৩ ( সদর ও বিজয়নগর) এর সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল দেশের বিশিষ্ট আলেম আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহ. এর কবর জিয়ারত করেছেন।
এ সময় দোয়া করেন জামিয়া সিরাজিয়া ভাদুঘর এর নাজিমে তালিমাত মাওলানা হেদায়েতুল্লাহ সিরাজী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,সাবেক পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা ইউসুফ ভূইয়া,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সাব্বির খান,জেলা উলামাদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মাওলানা ইয়াসিন আরাফাত সহ নেতৃবৃন্দ।