
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদী ইন্তেকাল করেছেন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ওসমান হাদীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”
শরিফ ওসমান হাদীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও সমর্থকেরা তাঁকে একজন আপসহীন সংগ্রামী নেতা হিসেবে স্মরণ করছেন।