ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া শহরের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হোপ হাসপাতালের এক মালিক পক্ষের বিরুদ্ধে হাসপাতালের এক নারী স্টাফের সাথে অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটিতে কর্মরতদের মাঝে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই নারী স্টাফকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। চাকরি থেকে বাদ দেওয়ার ভয় দেখিয়ে এবং বিয়ের প্রলোভন দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।অভিযোগ রয়েছে, চাকরি রক্ষার আশায় ও সামাজিক সম্মানের কথা চিন্তা করে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর বিষয়টি স্থানীয় মহলে আলোচনার জন্ম দিয়েছে।এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
