আজ ২৭ মার্চ, শুক্রবার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে “নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া” এবং “ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া” এর উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় বাদ জুমা, যেখানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব ও মুখপাত্র শেখ আরিফ বিল্লাহ আজিজী।মানববন্ধনে সভাপতিত্ব করেন “নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া” এর সভাপতি আলহাজ্ব সাদেকুল ইসলাম। বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ওমর ফারুক, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সাবের হুসাইন, নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক আলম রানা, আব্দুল্লাহ জুবায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রেলপথ, নৌপথ ও সড়কপথে ঘটে যাওয়া দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের কাছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি, তারা দুর্ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধন শেষে সবাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন
