ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার সদস্য সচিব মো. শিমুল চৌধুরীর ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জানা যায়, গত রাত আনুমানিক ৩টার দিকে শহরের সুলতানপুর এলাকায় নিজ বাসভবনে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এর প্রতিবাদে আজ ২১ এপ্রিল বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে জাতীয় ছাত্রশক্তি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ছাত্রশক্তির রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই শিমুল চৌধুরীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে এ ধরনের হামলা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা সদস্য সচিব আমিনুল ইসলাম চৌধুরী, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ছাত্রনেতার নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
