ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র লোডশেডিংয়ের জেরে ক্ষুব্ধ হয়ে বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শহরের দাতিয়ারা এলাকায় অবস্থিত কেন্দ্রটিতে মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে ৩ থেকে ৪ জন ব্যক্তি এসে অভিযোগ কেন্দ্রের কাঁচের দরজা ভেঙে দ্রুত চলে যায়। সে সময় কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মচারী খলিলুর রহমান একাই উপস্থিত ছিলেন। অন্য স্টাফরা বিভিন্ন স্থানে ট্রান্সফরমারের ফিউজ মেরামতের কাজে ব্যস্ত ছিলেন বলে জানান তিনি।
হঠাৎ এমন হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে পরদিন দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্পষ্ট হয়েছে, দীর্ঘদিনের ভোগান্তি ও চরম বিদ্যুৎ সংকটের কারণে গ্রাহকদের ক্ষোভ এখন সহিংস রূপ নিতে শুরু করেছে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
