ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৩ মে) দুপুর ২টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দেবগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানকালে একটি সবুজ রঙের সিএনজি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে বাবু ভূইয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত বাবু ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া (এডভোকেট বাড়ি) এলাকার মৃত আয়ুব খানের ছেলে।পুলিশ উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করেছে।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
