ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গজারিয়া-রাধিকার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রোমানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা বেগম কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসার পথে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান ফোরলেন প্রকল্পের কাজে ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোমানা বেগম মারা যান।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
