ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
বুধবার (১৩ মে) সকাল ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম পৌরসভার টি আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ দবিরুল ইসলাম প্রকাশ রাজিব (পিতা- মোঃ আব্দুল হক) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর প্রকাশ লক্ষীপুর গোয়ালপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দবিরুলের বিরুদ্ধে পূর্বেও দুটি মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও কাভার্ডভ্যান বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
