আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী গোল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোকাররম হোসেন আদি সহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ছাত্রদলের এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

