সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় “বি-বাড়িয়া কমিউনিটি মক্কা শাখা” কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির কল্যাণ কামনায় আয়োজিত এ মাহফিল মক্কার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ রুবেল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি তার বক্তব্যে মুসলিম উম্মাহর ঐক্য, দ্বীনি শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেশের বরেণ্য আলেম-ওলামায়ে কেরাম, ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ ওলামা-মাশায়েখ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


