ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের প্রবাসী যুবক মো. বাপ্পির বিয়েতে যোগ দিতে সৌদি আরব থেকে তার কফিল ফায়েজ আল মাকদুবি দুই বন্ধুকে নিয়ে হেলিকপ্টারযোগে বাংলাদেশে আসেন।সোমবার (৮ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হেলিকপ্টারে সৌদি অতিথিদের আগমনের খবর ছড়িয়ে পড়তেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন। দীর্ঘদিনের কর্মসূত্রে গড়ে ওঠা আন্তরিক সম্পর্কের টানে প্রবাসী কর্মীর বিয়েতে কফিলের এই উপস্থিতি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, ব্রাহ্মণবাড়িয়ায় এমন ব্যতিক্রমী ঘটনা বিরল। সৌদি অতিথিদের আগমনকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং এটি জেলার মানুষের কাছে স্মরণীয় একটি ঘটনায় পরিণত হয়েছে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
