ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধরখার ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ধৃত আসামি মোছাঃ আছমা আক্তারের পৈত্রিক বসত ঘর থেকে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোছাঃ আছমা আক্তার, স্বামী: শাহজালাল খন্দকার, পিতা: মৃত ইনু মিয়া, সাং: হাসিমপুর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২। শাহজালাল খন্দকার, পিতা: মৃত সুলতান মিয়া খন্দকার, সাং: শ্রীরামপুর, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় আখাউড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
