Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»সরাইল»সরাইলে হাদিমের মৃত্যু ঘিরে রহস্য: পাল্টাপাল্টি মামলায় পুরুষশূন্য দুই গ্রাম
    সরাইল

    সরাইলে হাদিমের মৃত্যু ঘিরে রহস্য: পাল্টাপাল্টি মামলায় পুরুষশূন্য দুই গ্রাম

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaJuly 17, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত তিন দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পরও কাটেনি উত্তেজনা। সংঘর্ষে একজনের মৃত্যু এবং অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলার জেরে গ্রেপ্তার আতঙ্কে ধর্মতীর্থ ও সূর্যকান্দি গ্রামের অধিকাংশ পুরুষ সদস্য বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। ফলে দুই গ্রামেই বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

    স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের কয়েকদিন পেরিয়ে গেলেও এলাকায় স্বাভাবিক পরিবেশ পুরোপুরি ফিরে আসেনি। অনেক দোকানপাট সীমিত পরিসরে খুললেও সন্ধ্যা নামলেই দুই গ্রামের মানুষের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। অধিকাংশ বাড়িতে এখন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাই অবস্থান করছেন।

    এদিকে নিহত হাদিম মিয়ার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে নানা ধরনের আলোচনা ও ধোঁয়াশা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তিনি হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। আবার অন্য একটি পক্ষের দাবি, এটি হৃদরোগজনিত স্বাভাবিক মৃত্যু হতে পারে। বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি বিরাজ করছে।

    ঘটনার সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা শফিক জানান, তিনি হাদিম মিয়াকে কালিকচ্ছ বাজারের প্রধান সড়ক থেকে পশ্চিম দিকে বাজারের ভেতরে দৌড়ে যেতে দেখেন। কিছুক্ষণ পর বাজারের একটি হোটেলে গিয়ে দেখতে পান, হাদিম মিয়াকে মাথায় পানি ঢেলে প্রাথমিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার মুখ দিয়ে রক্তবমি হচ্ছিল। পরে বাজারের ব্যবসায়ী আশরাফুল ও ফারুকের সহযোগিতায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শফিকের ভাষ্য, হাসপাতালে নেওয়ার সময় হাদিম মিয়ার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন বা রক্ত তিনি দেখেননি।

    তবে হাদিম মিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। একই সঙ্গে ভাঙচুর ও মারামারির অভিযোগে অপর পক্ষও পৃথক মামলা দায়ের করেছে। এসব মামলায় কয়েক ডজন ব্যক্তিকে আসামি করায় গ্রেপ্তার এড়াতে অনেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

    এ ঘটনায় নিরপরাধ ব্যক্তিদেরও হত্যা মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সাখাওয়াত হোসেন ঘটনার দিন সিলেটে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। এছাড়া আসমাউল ইসলাম ওরফে সাগর মৃধা ঘটনার সময় হবিগঞ্জ বিআরটিএ কার্যালয়ে ব্যবসায়িক কাজে অবস্থান করছিলেন। তাদের স্বজনদের দাবি, ঘটনার স্থলে উপস্থিত না থাকলেও তাদের মামলার আসামি করা হয়েছে।

    স্থানীয়দের দাবি, ঘটনার দিন হাসপাতাল থেকে আশরাফুল, জুনায়েদ ও ফারুককে আটক করা হয়েছিল। পরে বাজারের নাইটগার্ড হিসেবে পরিচয় নিশ্চিত হওয়ায় ফারুককে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে আশরাফুল ১১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

    সরাইল থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। পাশাপাশি মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

    স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, দীর্ঘদিনের পারস্পরিক বিরোধ ও অবিশ্বাসের জেরেই পরিস্থিতি এতটা জটিল হয়েছে। তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শন, গুজবে কান না দেওয়া এবং তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ উঠেছে, প্রকৃত অপরাধীদের পাশাপাশি নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও তদন্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

    উল্লেখ্য, হাদিম মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ হত্যা নাকি অন্য কোনো শারীরিক জটিলতা তা তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত প্রমাণের ভিত্তিতেই নিশ্চিত হওয়া সম্ভব। বিষয়টি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleপরিচ্ছন্ন ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন
    Next Article ৩৮ লাখ টাকার সড়ক এক মাসেই ভাঙন, নিম্নমানের কাজের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী — (পর্ব ০১)

    Related Posts

    সরাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়ম প্রমাণিত, ব্যবস্থা নিতে মাউশির নির্দেশ

    August 4, 2026

    মাদকের বিরুদ্ধে পরমানন্দপুর গ্রামবাসীর মানববন্ধন

    July 17, 2026

    সরাইলে স্ত্রীর সঙ্গে অভিমানে অটোরিকশা চালকের আত্মহত্যা

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.