বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
পরে তাদের হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মোঃ ধানু মিয়ার ছেলে মোঃ মামুন এবং একই গ্রামের আব্দুল বাছিরের ছেলে মোঃ শাহীন আলম।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
