ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি মনজুরুল হক (দা.বা.) ০৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়নের ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর নির্বাচিত সুপারভাইজার হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
নাটাই দক্ষিণ ইউনিয়নের আলেম সমাজের অভিভাবক হিসেবে মুফতি মনজুরুল হকের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর মতো একজন দায়িত্বশীল আলেম ও সমাজসেবকের ওপর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট মহলও সন্তোষ প্রকাশ করেছে।
সচেতন মহল মনে করছেন, মুফতি মনজুরুল হকের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
এদিকে তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করে স্থানীয় আলেম সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।
দোয়া ও শুভকামনা:
আল্লাহ তায়ালা মুহতারাম মুফতি মনজুরুল হক (দা.বা.)-কে তাঁর ওপর অর্পিত দায়িত্ব আমানতদারিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের তাওফিক দান করুন। তাঁর মাধ্যমে মানুষের কল্যাণ ও সেবার কাজগুলো আরও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার তাওফিক দিন। আমিন।
