ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়াকে পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে Green & Clean Brahmanbaria। এরই ধারাবাহিকতায় আজ অবকাশ পার্কের ভেতরে থাকা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন খুলে ফেলা হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানগুলোকে দৃষ্টিনন্দন রাখতে এবং অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুনের জঞ্জাল থেকে মুক্ত করতে সংগঠনটির এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
সচেতন মহলের মতে, শুধু অবকাশ পার্ক নয়—ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ সড়ক, পার্ক, স্থাপনা ও জনসমাগমস্থলগুলোতেও এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন।
Green & Clean Brahmanbaria-এর এমন উদ্যোগ শহরকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের এ কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সবার।
