নিজস্ব প্রতিবেদক
ভোক্তা অধিকার সংরক্ষণ ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় নিয়ে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সমাজকর্মী সিরাজুল ইসলাম (রিপন)।
নতুন এ দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ, ভোক্তা স্বার্থ রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সিরাজুল ইসলাম রিপন বলেন, ভোক্তা ও মানবাধিকার রক্ষায় তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন। মানুষের অধিকার ও ন্যায্যতার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং অধিকারবঞ্চিত ও ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানো হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ যাতে তাঁর অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন এবং কোনো ধরনের অন্যায় বা বৈষম্যের শিকার হলে প্রতিকার পাওয়ার সুযোগ পান—সে বিষয়ে কাজ করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
নতুন দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর এই নতুন দায়িত্বের মাধ্যমে ভোক্তা অধিকার ও মানবাধিকার বিষয়ে জনসচেতনতা আরও বাড়বে। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সিরাজুল ইসলাম রিপন ইতিবাচক ভূমিকা রাখবেন।
