Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী

    ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২

    চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী
    • ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২
    • চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ
    • ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
    • ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
    • বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    • ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»দুই বছর পর প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন
    Uncategorized

    দুই বছর পর প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaAugust 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভনকে প্রায় দুই বছর পর প্রকাশ্যে দেখা গেছে।

    রোববার (২৩ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় শোভনকে দেখা যায়। তার ব্যবহৃত ‘ছাত্রনেতা শাহাদাৎ হোসেন শোভন ভাই’ নামের ফেসবুক আইডি থেকে ‘আজ শহরে রাজা এসেছে!’ এবং ‘শহরে আজ রাজা এসেছিলো’ শিরোনামে একাধিক ভিডিও পোস্ট করা হয়।

    ভিডিওতে দেখা যায়, শোভন একটি স্পিডবোটে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে নৌকায় থাকা কর্মী-সমর্থকদের সঙ্গে করমর্দন করতেও দেখা যায় তাকে।

    গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ভিডিওতে দেখা নৌকাটি ব্রাহ্মণবাড়িয়ার দত্তখলা এলাকায় ছিল। এ ছাড়া ১৫ আগস্টের একটি কর্মসূচির ভিডিও মনিপুর এলাকায় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

    ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শোভনের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বিভিন্ন সময়ে তিনি ভারত, নেপাল, সৌদি আরবে ওমরাহ ভিসায় এবং মালয়েশিয়ায় অবস্থান করছেন—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে এসব বিষয়ে শোভনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুলিশের নজরে আসার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ।

    ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলো দেখার পর পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

    প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর শোভনের প্রকাশ্যে আসার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleবিজয়নগরে অটোরিক্সায় ১৬০০ পিস ইয়াবা: মাদক কারবারি গ্রেপ্তার
    Next Article অতিরিক্ত আইজিপি হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান মো. সায়েদুর রহমান

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী

    November 3, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২

    November 3, 2026

    চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ

    November 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী

    ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২

    চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ

    ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.