মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
“দুর্গত মানুষের পাশে দাঁড়াতে, সঠিক সদস্য নির্বাচনে ভোট দিন বিবেক থেকে” এই প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন আজীবন সদস্য মোঃ শাহাদাত হোসেন।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশ নিতে তিনি ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁর আজীবন সদস্য নম্বর-৯৬৩৯।
মনোনয়ন ফরম সংগ্রহের পর মোঃ শাহাদাত হোসেন বলেন, মানবসেবা ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটিতে কাজ করতে আগ্রহী। দায়িত্ব পেলে সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক ও সেবামূলক সংগঠন। দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই তাঁর অন্যতম লক্ষ্য।
আসন্ন নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যদের কাছে দোয়া, সহযোগিতা ও ভোট কামনা করেছেন।
