মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে “ভাইস চেয়ারম্যান” পদে প্রার্থী হয়েছেন আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক। সততা, স্বচ্ছতা, মানবিক মূল্যবোধ ও আর্তমানবতার সেবাকে অগ্রাধিকার দিয়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় নিয়ে তিনি সম্মানিত আজীবন সদস্যদের সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।
আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক (সদস্য নং-৭৫৪১) দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার মানসিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে আসছেন। নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন তিনি।
বিশেষ করে দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া প্রদান, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক সংকটে কার্যকর সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে চান তিনি। পাশাপাশি সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।
তাঁর সমর্থকদের প্রত্যাশা, অভিজ্ঞতা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে এ.বি.এম. মোমিনুল হক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে। মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের ভূমিকা আরও দৃশ্যমান ও কার্যকর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
এদিকে নির্বাচনী প্রচারণায় আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হকের পক্ষে ব্রাহ্মণবাড়িয়াবাসী ও সম্মানিত আজীবন সদস্যদের কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করা হয়েছে।
সমর্থকদের প্রত্যাশা, সততা ও স্বচ্ছতার পথচলায় এ.বি.এম. মোমিনুল হককে পাশে রেখে মানবসেবার অঙ্গীকার আরও সুদৃঢ় ও গতিশীল হবে।
