মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
মানবতা, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের প্রত্যয় নিয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সেক্রেটারি পদে প্রার্থী হয়েছেন আজীবন সদস্য মোঃ লুৎফুল হাই ভূঞা। নির্বাচনে তিনি ভোটারদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
রেডক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করে লুৎফুল হাই ভূঞা বলেন, তিনি অত্যন্ত আশাবাদী ভোটাররা যোগ্যতা, সততা ও মানবসেবার প্রতি দায়বদ্ধতাকে বিবেচনায় নিয়ে তাকে অগ্রাধিকার দেবেন।
তিনি বলেন, “আমি আপনার পবিত্র ভোটের মর্যাদা রক্ষায় সংকল্পবদ্ধ।” তার প্রত্যাশা, ভোটারদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে তিনি রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার সুযোগ পাবেন।
লুৎফুল হাই ভূঞা আরও বলেন, “রেডক্রিসেন্টের নির্বাচন মানে ক্ষমতার লড়াই নয়; মানবতার সেবায় নিবেদিত প্রাণ, সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার পবিত্র দায়িত্ব।” তাই তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধ, সেবার মানসিকতা ও সাংগঠনিক দক্ষতাকে প্রাধান্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
তার নির্বাচনী প্রত্যাশায় উঠে এসেছে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সেবাকে আরও কার্যকর করা এবং সংগঠনের কার্যক্রমে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার।
মোঃ লুৎফুল হাই ভূঞা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আজীবন সদস্য নং-৭৬৫১। আসন্ন নির্বাচনে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ভোটারদের মূল্যবান ভোট ও সহযোগিতা কামনা করেছেন।
তার ভাষায়, ভোট শুধু একজন প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যম নয়, বরং মানবতার সেবায় আগামী দিনের নেতৃত্ব বেছে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ভোটাররা বিবেক, যোগ্যতা ও সেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এমন প্রত্যাশাই তার।
