ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:শেখ মোঃ ইলিয়াস
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আসাদুজ্জামান শাহীন।
নির্বাচন উপলক্ষে প্রকাশিত প্রচারপত্রে তাঁর বিভিন্ন পরিচয় ও নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। প্রচারপত্রে আসাদুজ্জামান শাহীনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সদর হাসপাতাল জামে মসজিদের প্রধান উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য বলেও প্রচারপত্রে উল্লেখ রয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মানবিক সেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করা, স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা বাড়ানো এবং তরুণদের সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনার কথা প্রচারপত্রে তুলে ধরা হয়েছে।
এতে রেড ক্রিসেন্টের মূলনীতি মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা ও সার্বজনীনতা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
নির্বাচনী প্রচারণায় আসাদুজ্জামান শাহীন একটি শক্তিশালী, দক্ষ ও মানবিক রেড ক্রিসেন্ট ইউনিট গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি স্বচ্ছতা ও সততার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার অঙ্গীকারও তুলে ধরা হয়েছে।
প্রচারপত্রের মাধ্যমে তিনি নির্বাচনে ভোটারদের সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন। তাঁর আজীবন সদস্য নম্বর ১২৯১ বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।
Trending
- মবিদ্যাকুটে বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী আলহাজ্ব আলতাফ হোসেন বশিরের নির্বাচনী পরিচিতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত
- আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, পাঁচ দিন পর মৃত্যু
- সিঙ্গারবিলকে বিজয়নগর থেকে বিচ্ছিন্নের উদ্যোগ, ‘বরিশল উপজেলা’ গঠনের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিজয়নগর
- ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের ১ নম্বর সংগঠক হলেন ব্রাহ্মণবাড়িয়ার আকিব জাবেদ মুন্না
- ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী
- ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২
- চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ
- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
