মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে কার্যকরী সদস্য পদে ব্যালট নং- ৩১ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শাহাদাত হোসেন, আজীবন সদস্য নং- ৯৬৩৯।
মানবিক সেবা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
মোঃ শাহাদাত হোসেন ভোটারদের উদ্দেশে বলেন, রেড ক্রিসেন্ট কেবল একটি সংগঠনের নাম নয়, এটি মানবতার পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দুর্যোগ, সংকট ও অসহায় মানুষের প্রয়োজনে মানবিক সহায়তা পৌঁছে দিতে সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করা প্রয়োজন।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে রেড ক্রিসেন্টের মূলনীতি ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করার চেষ্টা করবেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বেচ্ছাসেবীদের কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত আজীবন ও সাধারণ সদস্যদের কাছে দোয়া, সহযোগিতা এবং মূল্যবান ভোট কামনা করেন।
মানবতার সেবাকে আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যয়ে ব্যালট নং- ৩১, মোঃ শাহাদাত হোসেন ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন।
