ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় মো. আরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বিকেলে পীরবাড়ি এলাকার একটি জুতার দোকান থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ আরিফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র বি.বাড়িয়া গ্রামের বাসিন্দা। সে পীরবাড়ি এলাকায় একটি জুতার দোকানে কাজ করত।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল আনুমানিক বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে আরিফুল দোকান থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আরিফুলকে কোথাও দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত তার বাবার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ কিশোরের পরিচয়:
নাম: মো. আরিফুল ইসলাম
বয়স: ১৪ বছর
ঠিকানা: গ্রাম—ক্ষুদ্র বি.বাড়িয়া
কর্মস্থল: পীরবাড়ি এলাকার একটি জুতার দোকান
যোগাযোগ:
পিতা: মো. আলমগির হোসাইন
মোবাইল: ০১৭৮১৩৬৭৬৪২
আরিফুলের সন্ধান পেতে স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। কেউ কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত উল্লিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
