ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে মোট ৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত ৬ জন, বিভিন্ন নিয়মিত মামলার ২৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৪ জন রয়েছেন।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের মিডিয়া উইং।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
