ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় এলাকা থেকে আঃ আলিম (পিতা: মৃত মিয়াচান মিয়া) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে কাউতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আঃ আলিমের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ, গোপনে মিছিল-মিটিং আয়োজন বা অংশ নেওয়া এবং বিভিন্ন কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাকে কোন মামলায় বা কী ধরনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে, গ্রেপ্তারের পর আঃ আলিমকে থানায় নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
বিস্তারিত আসছে…
