ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোঃ সালাহউদ্দিন (১৬) নামে এক কিশোর গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।
নিখোঁজ সালাহউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সাটিরপাড়া (বড় বাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের ছোট ভাই।
পরিবার সূত্রে জানা যায়, আজ ছয় দিন ধরে সালাহউদ্দিন বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
কোনো সহৃদয় ব্যক্তি সালাহউদ্দিনকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭০১৬৩৬৭২৪
পরিবারের পক্ষ থেকে সালাহউদ্দিনকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
